ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ওসমানীনগরে সামাদ হত্যার ২ মাস: প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

সিলেটের ওসমানীনগর উপজেলায় আব্দুল সামাদ হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৬ মার্চ রাতে উসমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর গ্রামে একটি সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ২৪ বছর বয়সী সামাদ মিয়া। ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও মূল ঘাতক আইনের আওতায় না আসায় নিহতের স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী একটি মহলের মদত রয়েছে। মামলার এজাহার দায়েরের সময় পুলিশ কৌশলে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ছয়জন ব্যক্তির নাম বাদ দিয়েছে। নিহতের স্ত্রী ডলি বেগমের দাবি, রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করলেও রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ওসমানীনগরে সামাদ হত্যার ২ মাস: প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬