খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল জাপানের তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন ‘আইটিইই’ (ITE) পরীক্ষায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) আয়োজিত এই পরীক্ষায় তাঁর এই সাফল্য অর্জিত হয়েছে।
ফলাফল প্রকাশের পর মুকেশ কুমার মণ্ডল বলেন, ‘আমি ভীষণভাবে অভিভূত, গর্বিত এবং কৃতজ্ঞ। তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম, নিরন্তর অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেয়ে মনে হচ্ছে সবকিছুই সার্থক হয়েছে। পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্তিশালী করেছে। এই অর্জন আমাকে বিশ্বাস করিয়েছে যে আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।’
আইটিইই (ITE) জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত হয়। বাংলাদেশে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) এই পরীক্ষার আয়োজন করে থাকে।
রিপোর্টারের নাম 





















