ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মে মাসে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। গত মে-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিজিবি প্রায় ১৭৭ কোটি ৭৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক্স সামগ্রী, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, জিলেট ব্লেড, সুপারি, কয়লা, পাথর, বালু, মোবাইল ও এর যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স সামগ্রী, চশমা, জিরা, চিনি, বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী, রসুন, সার, জ্বালানি তেল, কীটনাশক, চকোলেট এবং বিভিন্ন ধরনের যানবাহন।

এছাড়াও, বিজিবি গত মাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৬,৪৯,৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২,৮০৭ বোতল ফেনসিডিল, ৮,৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২,০৩৭ বোতল ক্যান বিয়ার, ১,৭৫২ কেজি গাঁজা, ২,৮৫,২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩,৩৫,৭২৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫,৫৮,০৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১,৯০০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬,৯৪,৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট।

অভিযানকালে বিজিবি অস্ত্রও উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ০১টি বিদেশি/দেশি পিস্তল, ০১টি রাইফেল, ০২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ০১টি রকেট লঞ্চার এবং ০২টি অন্যান্য অস্ত্র। এই সময়ে চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ১৮৮ জন চোরাচালানি, ৯২ জন বাংলাদেশি নাগরিক, ০৬ জন ভারতীয় নাগরিক এবং ৩৯২ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

মে মাসে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেট সময় : ০৫:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬