নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তল্লাশিতে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটক রাহিম উপজেলার বসন্তবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার সময় রাহিমকে থামানো হয়। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























