ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে মায়ের ঝুলন্ত লাশ, পাশে কাঁদছে ছয় মাসের শিশু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী গ্রামে এক মর্মান্তিক ঘটনায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টায়। নিহতের নাম শাহিন আক্তার (১৯), তিনি মিজানুর রহমানের স্ত্রী এবং ছয় মাস বয়সী এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় ধরে ঘর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল। কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা সন্দেহ করে এবং পরে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে শাহিন আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। তার পাশে খাটে ছয় মাসের শিশুটি কাঁদছিল। বিষয়টি জানার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে প্রতিবেশীরা দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে নিহতের বাবার দাবি, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

কক্সবাজারের ঈদগাঁওয়ে মায়ের ঝুলন্ত লাশ, পাশে কাঁদছে ছয় মাসের শিশু

আপডেট সময় : ০৭:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬