ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) আবুল হাসনাতসহ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাড. নজরুল ইসলাম।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল এবং আবুল হাসনাতও এই মামলার আসামি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬