ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ডেঙ্গু ভ্যাকসিন এখনই নয়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বর্তমানে ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে এই ভ্যাকসিন ব্যবহৃত হলেও এটি এখনো সার্বজনীন স্বীকৃতি পায়নি। তাই উন্নয়নশীল দেশ হিসেবে তাড়াহুড়ো করে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয়।

সচিবালয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সঙ্গে আলোচনা করা হবে। আন্তর্জাতিক মহলের পরামর্শ এবং ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপাতত কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ভ্যাকসিন প্রদান করে ঝুঁকি নিতে রাজি নয় মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

ডেঙ্গু ভ্যাকসিন এখনই নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬