দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর আগের দিন বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৪৬৭ জন। সব মিলিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২০৬ জনে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে ৫০ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ বছরে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের। মাস অনুযায়ী মৃত্যুর সংখ্যা হলো— জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন। সবচেয়ে বেশি ২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩১২ জন বরিশাল বিভাগে। মোট আক্রান্তদের মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী।
রিপোর্টারের নাম 



















