কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নাতনিকে (সম্পর্কে সৎ নানা, নানির দ্বিতীয় স্বামী) ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৬ মে) সকালে ভেড়ামারা পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহবুল আলী ভেড়ামারা পৌরসভার ৩নং ওয়ার্ডের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই কিশোরী নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে শাহবুল আলীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সত্য বলে প্রতীয়মান হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 



















