ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক কার্যালয় গঠনের সুপারিশ এডিবির

বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে একটি পৃথক ‘ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয়’ গঠনের পরামর্শ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের আর্থিক সক্ষমতা বা ফিসকাল স্পেস ক্রমশ সংকুচিত হয়ে আসছে।

এডিবির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জিডিপির প্রায় ৪১ শতাংশ এখন সরকারি ঋণের দখলে। তবে ঋণসংক্রান্ত তথ্যের সমন্বয়হীনতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। এই সংকট মোকাবিলায় সব ধরনের ঋণের তথ্যভান্ডার একটি একক কর্তৃপক্ষের অধীনে আনার সুপারিশ করেছে সংস্থাটি। এছাড়া নিম্ন রাজস্ব আহরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে এডিবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

সরকারি ঋণ ব্যবস্থাপনায় পৃথক কার্যালয় গঠনের সুপারিশ এডিবির

আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬