ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার দাবি জামায়াতের

আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বর্তমানের ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া করপোরেট করহার গড়ে ১৯ শতাংশে নামিয়ে আনা এবং তামাক ও মাদকের ওপর বর্তমান করহার বহাল রাখার দাবি জানিয়েছে দলটি।

এক আলোচনা সভায় বক্তারা বলেন, জিডিপির অনুপাতে করের বোঝা না বাড়িয়ে বরং করের আওতা সম্প্রসারণ করা জরুরি। তারা অগ্রিম আয়করের বিলুপ্তি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সরকারি বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, বাজেট যেন অতীতে লুটপাটের হাতিয়ার না হয়ে বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয়। এছাড়া সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও তারা জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার দাবি জামায়াতের

আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬