ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র: আশাবাদী সরকার

বাংলাদেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে নতুন করে আশার আলো দেখছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অফশোর বিডিং রাউন্ড-২০২৬ এর মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বিনিয়োগ আকর্ষণ করা হবে। আন্তর্জাতিক কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মডেল পিএসসি-২০২৬ এ পাইপলাইন ব্যয় অন্তর্ভুক্তকরণ এবং গ্যাসের মূল্য সমন্বয়ের মতো যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে বিভিন্ন কারণে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হলেও বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছে। বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি দেশীয় সক্ষমতা বৃদ্ধিতেও জোর দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র: আশাবাদী সরকার

আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬