ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ব্যাংক খাতে নগদ লভ্যাংশ প্রদানে নতুন শর্ত: পুঁজিবাজারে অস্থিরতার শঙ্কা

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার নিচে, তারা ২০২৬ সাল থেকে নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। এছাড়া সব শর্ত পূরণ করলেও লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ দেওয়া যাবে। ব্যাংকিং খাতের মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তে দেশের ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আর্থিকভাবে শক্তিশালী অনেক ব্যাংকও নতুন এই শর্তের কারণে নগদ লভ্যাংশ দিতে পারবে না। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নগদ লভ্যাংশ উৎসাহিত করার নীতির সাথে কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন সিদ্ধান্তের সাংঘর্ষিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ব্যাংক খাতে নগদ লভ্যাংশ প্রদানে নতুন শর্ত: পুঁজিবাজারে অস্থিরতার শঙ্কা

আপডেট সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬