ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ইউরোপের বাজারে পোশাক রফতানিতে বড় ধাক্কা বাংলাদেশের

বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ, ভোক্তা চাহিদার ধীরগতি এবং খুচরা বিক্রেতাদের সতর্ক ক্রয়নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ইইউর সামগ্রিক পোশাক আমদানি প্রায় ১১ শতাংশ হ্রাস পেয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের ওপরও।

পোশাক শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইউরোপে বাংলাদেশের পোশাক রফতানি আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কমেছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে পণ্যের চাহিদা কমে যাওয়া এবং ইউনিট মূল্য হ্রাস পাওয়াকে চিহ্নিত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত ও ভিয়েতনামের মতো বড় রফতানিকারক দেশগুলোও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ইউরোপীয় ভোক্তাদের ব্যয় করার সক্ষমতা কমে যাওয়ায় এবং বড় ব্র্যান্ডগুলোর মজুত কমানোর কৌশলের কারণে সামগ্রিকভাবেই পোশাক খাতের রফতানি আয় চাপের মুখে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ইউরোপের বাজারে পোশাক রফতানিতে বড় ধাক্কা বাংলাদেশের

আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬