ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান

দেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। গভীর সমুদ্রের ১৫টি এবং অগভীর সমুদ্রের ১১টি ব্লকে অনুসন্ধানের জন্য আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আগামী ৩০ নভেম্বর দুপুর ১টার মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, সফল দরদাতাদের সঙ্গে নতুন মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (এমপিএসসি) অনুযায়ী চুক্তি সম্পন্ন হবে। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পিএসসিতে বেশ কিছু ইতিবাচক সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে পাইপলাইন নির্মাণ ব্যয় সমন্বয় ও ডব্লিউপিপিএফের হার হ্রাস উল্লেখযোগ্য। আগ্রহী কোম্পানিগুলো ১ জুন থেকে তথ্য প্যাকেজ সংগ্রহ করতে পারবে। এর আগে রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে গত বছরের দরপত্র প্রক্রিয়া ব্যর্থ হলেও, এবার নতুন শর্তাবলি ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা যুক্ত করায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান

আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬