বন্ধ কল-কারখানা পুনরায় চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থবির অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানান, এই তহবিলের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
গভর্নর জানান, সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি প্রদান করবে, যার ফলে উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণের সুবিধা ভোগ করতে পারবেন। এই বিশাল তহবিলের বড় একটি অংশ বন্ধ শিল্প ও সেবা খাত চালুর জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সিএমএসএমই খাত, কৃষি ও গ্রামীণ অর্থনীতি এবং রপ্তানি বহুমুখীকরণেও এই অর্থ ব্যয় করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























