ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বাংলাদেশ থেকে দক্ষ চালক ও মালি নিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ থেকে দক্ষ চালক ও মালি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে চালক নিয়োগের ক্ষেত্রে ছয় মাসের বিশেষায়িত প্রশিক্ষণকে বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসিফ আল-হামুদী এ প্রস্তাব তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোর জন্য অভিন্ন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

বাংলাদেশ থেকে দক্ষ চালক ও মালি নিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬