গাজায় যুদ্ধকালীন অভিজ্ঞতার অংশ হিসেবে এক ইসরায়েলি সেনা হারেল আমশিকা গত বছরের ১৮ নভেম্বর তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নয়টি ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে, সেই পোস্টের একটি ছবিতে এক ফিলিস্তিনি যুবককে দেখা যায়, যার শরীরে ‘বিক্রির জন্য’ লেখা ছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ছবিটিতে দেখা যায়, যুবকটি সাদা হ্যাজম্যাট স্যুট পরে আছেন, যার ডান কাঁধে কালো মার্কার দিয়ে ‘বি ফোর’ লেখা। তার চোখ বাঁধা এবং হাত-পা বাঁধা অবস্থায় সিমেন্টের ব্লকের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। এই ছবির ওপর ‘বিক্রির জন্য’ ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই পোস্টটি মুছে ফেলা হলেও, ছবিটির আর্কাইভ কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক (গ্ল্যান)-এর এক প্রতিবেদন অনুযায়ী, গাজার বাসিন্দা জহরা শোরাব নামের এক ফিলিস্তিনি নারী ছবিটিতে তার নিখোঁজ ছেলে মোহাম্মদ শোরাবকে শনাক্ত করেন। তিনি ছবির যুবকের হাত, চুল ও পায়ের সঙ্গে তার ছেলের মিল খুঁজে পান। মোহাম্মদের বয়স ৪১ বছর। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 






















