ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ঘরে বসেই মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানাতে চালু হলো অনলাইন সেবা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) পানি সরবরাহ বিভাগে এখন থেকে অনলাইন সেবার মাধ্যমে নগরবাসী তাদের পানির বিল পরিশোধ করতে পারবেন এবং যেকোনো অভিযোগ জানাতে পারবেন। বুধবার (২০ মে) সিটি করপোরেশনের সভাকক্ষে এই অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এর ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং দ্রুত সেবা প্রদান সম্ভব হবে।

প্রশাসক জানান, এই অনলাইন ব্যবস্থা শুধু বিল পরিশোধেই সীমাবদ্ধ থাকবে না। পানি সরবরাহ নিয়ে কোনো সমস্যা থাকলে তা অনলাইনের মাধ্যমে জানালে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের মূল লক্ষ্য নগরবাসীর সেবা নিশ্চিত করা। তাই দ্রুত সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স, প্ল্যানিং, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং হাটবাজার ইজারাসহ অন্যান্য বিভাগকেও অনলাইন সেবার আওতায় আনা হবে।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. রায়হান উজ জামান, সচিব রুম্পা সিকদার এবং পানি সরবরাহ শাখার প্রধান প্রকৌশলী ওমর ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল নগরীতে প্রায় পাঁচ লাখ মানুষের দৈনিক পানির চাহিদা প্রায় সাড়ে সাত কোটি লিটার, যেখানে সিটি করপোরেশন সরবরাহ করতে পারে মাত্র সাড়ে তিন কোটি লিটার, যা চাহিদার তুলনায় অনেক কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ঘরে বসেই মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানাতে চালু হলো অনলাইন সেবা

আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬