ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাম তেলবাহী একটি ট্যাংকারের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই আগুন লাগে এবং প্রায় চার ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের টাগবোট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ঝাঁপিয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার মধ্যে ট্যাংকারের জেনারেটর কক্ষের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এক বিজ্ঞপ্তিতে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর কোস্টগার্ডের অগ্নিনির্বাপণকারী ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ শুরু করে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমটি মেঘনা ট্রেডার নামের ট্যাংকারটি ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১১ হাজার টন পাম তেল নিয়ে গত ২৬ মে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর মধ্যে অর্ধেকের বেশি পাম তেল খালাস করা হয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই ট্যাংকারটির জেনারেটর কক্ষ থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৭:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬