ঢাকা কর অঞ্চল-১২ জনবল নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক এবং অফিস সহায়ক পদে এই নিয়োগ দেওয়া হবে। পদের ধরন অনুযায়ী বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত (গ্রেড ১৩ থেকে ২০)।
প্রার্থীদের বয়সসীমা ১ মে ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতাসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
রিপোর্টারের নাম 

























