ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের শীর্ষ পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিতরণকৃত লিফলেটে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার এবং গণভোটের বিভিন্ন প্রশ্নের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করা হয়। বিশেষ করে সংসদের উচ্চকক্ষ গঠন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দলের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। লিফলেটে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল নেতারা জানান, জুলাই সনদ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি দূর করতে এবং শিক্ষার্থীদের সচেতন করতেই তারা এই প্রচার চালিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬