ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রেমিকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারের চূড়ায় তরুণী, দেড় ঘণ্টা নাটকীয়তা

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন এক তরুণী। গ্রেফতার হওয়া প্রেমিককে পুলিশ হেফাজত থেকে মুক্তি এবং তার সঙ্গেই বিয়ের দাবিতে তিনি একটি মোবাইল টাওয়ারের চূড়ায় চড়ে বসেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা ধরে এলাকায় চরম উত্তেজনা ও নাটক চলে।

স্থানীয় শাহরিয়ার বাসিন্দা দেবন্তী কুমারী নামের ওই তরুণী যে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তিনি বিবাহিত বলে জানা গেছে। সম্প্রতি নিমিয়াঘাট থানার পুলিশ একটি মামলায় ওই যুবককে গ্রেফতার করে। প্রেমিকের গ্রেফতারের খবর শুনে ক্ষোভে ও অভিমানে দেবন্তী সোজা একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়েন।

পুলিশ ও গ্রামবাসী বারবার অনুরোধ করলেও তিনি নিচে নামতে অস্বীকৃতি জানান। টাওয়ারের ওপর থেকেই দেবন্তী চিৎকার করে দাবি করতে থাকেন, অবিলম্বে তার প্রেমিককে ছেড়ে দিতে হবে এবং তার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করতে হবে। এই লঙ্কাকাণ্ড দেখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে যায়।

গ্রাম-প্রধান আহমদ আলী জানান, তরুণী দীর্ঘ সময় টাওয়ারের ওপর ছিলেন। পরে পুলিশ ও গ্রামবাসী তাকে বুঝিয়ে-শুঝিয়ে শান্ত করলে তিনি নিচে নেমে আসেন। নিমিয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঙ্কিত কুমার সিনহা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর তরুণীকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।

টানা দেড় ঘণ্টার নাটকীয়তা শেষে তরুণী নিচে নামলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় আনা হয় এবং তাদের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেকে সই নেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

প্রেমিকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারের চূড়ায় তরুণী, দেড় ঘণ্টা নাটকীয়তা

আপডেট সময় : ০৯:২২:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬