ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তুরস্ক, তিউনিসিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর তুরস্ক, তিউনিসিয়া ও ইন্দোনেশিয়াতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। এই দেশগুলো জানিয়েছে যে আগামী সোমবার থেকে হিজরি ক্যালেন্ডারের পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, আগামী বুধবার এই তিন দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

জিলকদ মাসের ২৯তম দিন অতিবাহিত হওয়ার পর তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ নিশ্চিত করে। তাদের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে।

অন্যদিকে, তুরস্কও আগামী সোমবার থেকে জিলহজ মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তুরস্ক খালি চোখে বা সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাক-গণনাকৃত ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে এই তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকের পর ঘোষণা করেছে যে, সে অনুযায়ী আগামী বুধবার ইন্দোনেশিয়াতে ঈদুল আজহা উদযাপিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে মামুন খন্দকারের দায়িত্ব গ্রহণ

তুরস্ক, তিউনিসিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৯:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬