ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশি নিহত, জানালেন স্বজনরা

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। স্বজনদের ভাষ্যমতে, বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তবে এই বিষয়ে ওমানের বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন আমিন সওদাগর, রকি, আরজু, বাবলু, সাহাবুদ্দিন, জুয়েল ও রনি। প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি জানিয়েছেন, তারা সাগরে মাছ ধরার কাজ শেষে মাইক্রোবাসযোগে বাসায় ফেরার পথে গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে দাবি তার।

স্বজনরা জানিয়েছেন, বুধবার বিকালে তারা খবর পেয়েছেন যে সাগরে মাছ ধরা শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়।

নিহত বাবলুর ভাই আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “আমার ভাই ওমানে থাকে। সেখানে সাগরে মাছ ধরার কাজ করে। আজ বিকালে মাছ ধরা শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আমার ভাইসহ সাত জন মারা গেছে বলে শুনেছি। তাদের সাত জনের বাড়ি সন্দ্বীপে।”

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত জন প্রবাসী মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে তাদের পরিবার প্রশাসনিক সহযোগিতার জন্য এলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় পুলিশের অভিযানে চোরাকারবারিদের হামলা: ডিবি সদস্যসহ আহত ৭, নগদ ৪৬ লাখ টাকাসহ আটক ১৫

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশি নিহত, জানালেন স্বজনরা

আপডেট সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫