ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা জজ আদালত এবং এর অধীনে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। আবেদনের এই সুযোগ থাকবে ৪ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা আবেদন ফি হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬