ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগ তুলে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। এই প্রতিবেদনকে কেন্দ্র করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পুলিৎজার জয়ী সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের তৈরি ওই প্রতিবেদনে অন্তত ১৪ জন ফিলিস্তিনি বন্দির সাক্ষ্য নেওয়া হয়েছে। সেখানে বন্দিদের ওপর কুকুর লেলিয়ে দেওয়া এবং অমানবিক শারীরিক ও যৌন নির্যাতনের লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ভিন্ন মত থাকলেও এ ধরনের ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তবে ইসরায়েলি রাজনীতিবিদরা এই প্রতিবেদনকে ‘মিথ্যা অপবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা প্রভাবশালী এই সংবাদপত্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
রিপোর্টারের নাম 























