মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তজনা ও সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াকে চীনের জন্য একটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, ওয়াশিংটন যদি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে নিজেদের সামরিক শক্তি ও অর্থ ব্যয় করে, তবে তা বেইজিংয়ের প্রভাব বিস্তারের পথকে আরও প্রশস্ত করবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা এমন পর্যবেক্ষণ তুলে ধরেন।
বিশ্লেষকদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হওয়া উচিত ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তাইওয়ান ইস্যু। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতে মার্কিন সামরিক ভাণ্ডার ও মনোযোগের যে ক্ষয় হচ্ছে, তাতে লাভবান হচ্ছে চীন। তাইওয়ান নিয়ে সরাসরি কোনো সংঘাতের পরিস্থিতি এই মুহূর্তে না থাকলেও, আমেরিকা নিজেকে কতটা দুর্বল করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং।
ওয়াশিংটনের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী পর্যায়েও এই প্রশ্ন উঠছে যে, যেখানে দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বী চীন, সেখানে কেন ইরান ইস্যুতে এত বেশি সম্পদ ব্যয় করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরানের সাথে এই সংঘাত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক অবস্থানকে শক্তিশালী করার পরিবর্তে বরং দুর্বল করে দিচ্ছে, যা পরোক্ষভাবে চীনের জন্য একটি বড় কৌশলগত জয় হিসেবে বিবেচিত হতে পারে।
রিপোর্টারের নাম 























