ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে রেহাই পাচ্ছেন গৌতম আদানি

ভারতের অন্যতম শীর্ষ ধনী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা জালিয়াতি মামলাটি নিষ্পত্তির পথে রয়েছে। মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে আনা সব ফৌজদারি অভিযোগ পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির নতুন আইনি দল এবং মার্কিন প্রসিকিউটরদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন বিচার বিভাগের সদর দপ্তরে গৌতম আদানির আইনজীবীরা একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করেন। সেখানে তারা দাবি করেন যে, প্রসিকিউটরদের কাছে আদানির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই এবং এই মামলা চালানোর এখতিয়ারও তাদের নেই। একই সঙ্গে আদানির পক্ষ থেকে একটি বড় বিনিয়োগের প্রস্তাবও দেওয়া হয়েছে। বলা হয়েছে, অভিযোগ প্রত্যাহার করা হলে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং প্রায় ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

যদিও প্রসিকিউটররা জানিয়েছেন যে, বিনিয়োগের প্রস্তাবের সঙ্গে ফৌজদারি মামলা প্রত্যাহারের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের বাইরে থাকায় মামলাটি আর দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিতে পারে বিচার বিভাগ। তবে ফৌজদারি অভিযোগ থেকে রেহাই পেলেও আদানিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হতে পারে। এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে ১৮ মিলিয়ন ডলারের একটি সমঝোতা হয়েছে, যার মধ্যে আদানি ব্যক্তিগতভাবে ৬ মিলিয়ন ডলার পরিশোধ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে রেহাই পাচ্ছেন গৌতম আদানি

আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬