ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

মান্না ও বিজয়ের ভাইরাল ছবি: এআই নাকি বাস্তব? ভক্তদের মাঝে কৌতূহল

বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক মান্না এবং তামিল সিনেমার মেগাস্টার বিজয় থালাপতির একটি পুরোনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই সিনেমার একসময়ের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বর্তমানের তামিল মহাতারকা বিজয়। ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা বলে দাবি করা হচ্ছে।

তবে, ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ধারণা করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি কাল্পনিক ছবি। আবার কেউ কেউ বলছেন, মান্নার অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো। ২০০৩-০৪ সালের দিকে যখন মান্না তাঁর ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়ের সিনেমারও কাজ চলছিল। এই সুযোগে তাঁদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ হওয়া অসম্ভব নয়।

এ বিষয়ে চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্নাও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, সেই সময় তিনি চাকরি করতেন এবং অনেক আগের ঘটনা হওয়ায় ঠিক মনে করতে পারছেন না। তবে, মান্না প্রায়ই ভারতে বিভিন্ন অনুষ্ঠান ও কাজের জন্য যেতেন, তাই বিজয়ের সঙ্গে তাঁর দেখা হয়ে থাকতে পারে। অন্যদিকে, নায়ক মান্নার সন্তান সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।

ভাইরাল হওয়া এই পোস্টের নিচে ভক্তরা নানা মন্তব্য করছেন। একজন ভক্ত লিখেছেন, “নায়ক মান্না ছিলেন গণমানুষের নায়ক। চলচ্চিত্রে তিনি সবসময় জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “নায়ক মান্না রাজনীতিতে নেই, তাই তাঁর সম্মান চিরকাল থাকবে। আজ যদি রাজনীতি করতেন, তাহলে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হতো।”

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে নায়ক মান্না এখনও গণমানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে আছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে পর্দায় প্রতিষ্ঠা করেছিলেন। অপরদিকে, বিজয় আজ শুধু তামিল সিনেমার মহাতারকাই নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েও সকলকে চমকে দিয়েছেন। ভক্তদের বিশ্বাস, মান্না বেঁচে থাকলে তিনিও হয়তো সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে সরব হতেন। ঢালিউড ও কলিউডের এই দুই জনপ্রিয় তারকা নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

মান্না ও বিজয়ের ভাইরাল ছবি: এআই নাকি বাস্তব? ভক্তদের মাঝে কৌতূহল

আপডেট সময় : ০৬:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬