ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

উত্তরায় বাসের ধাক্কায় পথচারী নিহত, ঘাতক বাস জব্দ

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

নিহত আনোয়ার হোসেন বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে। তিনি কাজের সূত্রে আব্দুল্লাহপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সেখানে মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন।

নিহতের ভাতিজা শাহিনুর ইসলাম জানান, শনিবার সকালে আড়তে কাজ শেষে আনোয়ার হোসেন পাশেই আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে খাবার খেতে বসেন। খাওয়া শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিক্যাল এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনুর আরও জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় যাত্রীবাহী ইসলাম পরিবহনের বাসটি পুলিশ জব্দ করেছে, তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সংঘাত: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপড়েনের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি ‘পূর্ণ সমন্বয়’

উত্তরায় বাসের ধাক্কায় পথচারী নিহত, ঘাতক বাস জব্দ

আপডেট সময় : ০৭:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬