ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের অঙ্গীকার, সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আগ্রহ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ। পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি’র সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এক বৈঠকে মিলিত হয়ে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আলোচনায় দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, মহিলা শিল্পোদ্যোগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত ও নিবিড় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তারা একমত পোষণ করেন। একই সাথে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের অঙ্গীকার, সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আগ্রহ

আপডেট সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬