ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে বিচারকদের সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর, প্রধানমন্ত্রীর দর্শন অনুসরণের তাগিদ

দুর্নীতির বিষয়ে সরকার সজাগ থাকবে এবং এ বিষয়ে বিচারকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘‘দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে বিচারকদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনারা (বিচারক) ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা (সরকার) আপনাদের পাশে আছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তাই আপনাদের বলতে চাই, যে বিষয়গুলো ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায় সেগুলো এড়িয়ে চলে ন্যায় প্রতিষ্ঠা করুন। এ কাজে সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন।’’

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা কথা সবসময় অনুসরণের চেষ্টা করা উচিত। তিনি প্রায়ই বলেন, আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার; জনপ্রিয়তার নয়। তাই সব অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।

কোনও ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে। এটি না পারলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া ও ন্যায়বিচারের ক্ষেত্র প্রস্তুত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম এবং আইনের শাসন ও মানবাধিকার—সবই ব্যর্থ হবে। আগামী প্রজন্মের দিকে তাকিয়ে সেই দায়ভার আমরা নিতে চাই না।’’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য ১৬টি বিদ্যালয়ে নৌকা বিতরণ: যাতায়াত সহজ ও নিরাপদ

দুর্নীতির বিরুদ্ধে বিচারকদের সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর, প্রধানমন্ত্রীর দর্শন অনুসরণের তাগিদ

আপডেট সময় : ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬