ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনের হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪৮৯ জন নিশ্চিত হাম রোগী।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬১ জন এবং হামের উপসর্গ নিয়ে ২৯১ জন। একই সময়ে, সারাদেশে ৬ হাজার ৯৮৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৪৭ হাজার ৬৫৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এই বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৩ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ২৬ হাজার ৮০ জন আক্রান্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত, টাকা লুট

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬