ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বড় পর্দায় ফিরছেন ভাবনা, নতুন সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও বড় পর্দায় ফিরছেন। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের পর একে একে নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি আসিফ ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে। বৃহস্পতিবার জানা গেছে, নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি।

৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র নিয়ে উপস্থিত থাকার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভাবনা বলেন, ‘মস্কোর অভিজ্ঞতা খুবই ভালো ছিল। কানের পর একটি বড় মঞ্চের অপেক্ষায় ছিলাম। সেখানে আমার অভিনীত চলচ্চিত্র নিয়ে উপস্থিত হয়েছি। স্বল্পদৈর্ঘ্যের হলেও এতে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। যখন দেশের বাইরে যাই, তখন চেষ্টা করি ফ্যাশনের মাধ্যমে নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে। এবারও তাই করেছি, ঐতিহ্যবাহী বেনারসি পরেছি।’

নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন ভাবনা। তাঁর বিপরীতে দেখা যাবে নবাগত রাকিব হোসেনকে। চলচ্চিত্রটি প্রসঙ্গে ভাবনা জানান, ‘ঢাকা ১২০৫’-এর কাজ প্রায় শেষ। আশি শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে, একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আমরা চেষ্টা করছি সুন্দর একটি সময়ে চলচ্চিত্রটি মুক্তি দিতে।’

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং হয়েছে ঢাকার উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। ‘ঢাকা ১২০৫’ মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরেছে। পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন দর্শক পুরো সিনেমাজুড়ে দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে। এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

বড় পর্দায় ফিরছেন ভাবনা, নতুন সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত

আপডেট সময় : ১১:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬