গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অনুশীলনে সতীর্থদের মধ্যে হাতাহাতির ঘটনায় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে দুই মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দেকে। ক্লাব সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুই খেলোয়াড়কে মোট ১০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে, যার মধ্যে প্রত্যেকে ৫ লাখ ইউরো করে দিয়েছেন।
ঘটনার পর ভালভার্দে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও তিনি দাবি করেছেন, তাদের মধ্যে কোনো হাতাহাতি হয়নি। ভালভার্দের ভাষ্য অনুযায়ী, তর্কের সময় অসাবধানতাবশত একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার কপালে আঘাত লাগে। এই চোটের কারণে তিনি বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না।
ভালভার্দে আরও জানান, তার কপালে ছোট একটি কাটা পড়েছে, যার জন্য তাকে নিয়মিত চিকিৎসা নিতে হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার জন্য দুই খেলোয়াড়ই একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছেও তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 
























