ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শুভেন্দুর মন্ত্রিসভায় শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালসহ হেভিওয়েট নেতারা

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দলের একাধিক পরিচিত ও প্রভাবশালী মুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত এই প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন।

নতুন এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং অশোক কীর্তনীয়া। এছাড়াও উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রানীবাঁধ কেন্দ্রের বিধায়ক ক্ষুদিরাম টুডুও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

রাজ্যে বিজেপির প্রথম সরকার গঠনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাথে এনডিএ জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতা এই রাজকীয় অনুষ্ঠানে যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

শুভেন্দুর মন্ত্রিসভায় শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালসহ হেভিওয়েট নেতারা

আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬