চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মামলার বাদী ও নিহতের পিতা জামাল উদ্দিনকে জেরা করার জন্য নির্ধারিত দিনেও তা সম্পন্ন হয়নি। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরার সময় আবারও বাড়ানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে বারবার সময়ের আবেদন করায় মামলার জেরা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আদালত আগামী ২০ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা এই মামলায় মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যার মধ্যে ১৩ জন এখনো পলাতক।
রিপোর্টারের নাম 

























