ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ বসতঘর

চট্টগ্রাম নগরীর হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ি ও মূল্যবান আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কিছু সেমিপাকা ও কাঁচা ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি আমের সম্ভাবনা: পরিদর্শনে আসছে প্রতিনিধিদল

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ বসতঘর

আপডেট সময় : ০২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬