ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে জমি দখল নিয়ে ইসকন ও লোকনাথ ধাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসকন এবং স্থানীয় লোকনাথ ধাম কর্তৃপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে শুরু হওয়া এই সহিংসতায় হিন্দু সম্প্রদায়ের অন্তত সাতজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোকনাথ ধাম কর্তৃপক্ষের অভিযোগ, উগ্রবাদী কায়দায় জাল কাগজপত্রের মাধ্যমে একটি পুরনো বাড়ি দখলের পাঁয়তারা করছে ইসকন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সংঘবদ্ধ হামলা চালায়। অন্যদিকে, ইসকন দাবি করেছে যে তাদের ধর্মীয় কাজে বাধা দেওয়ার কারণে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইসকন সদস্যরা তাদেরও দীর্ঘ সময় আটকে রাখে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

চট্টগ্রামে জমি দখল নিয়ে ইসকন ও লোকনাথ ধাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬