মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ডে সাগরে ভেসে যাওয়া চার পর্যটককে বাঁচালেন গ্রাম পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন চার পর্যটক। এ সময় সেখানে কর্তব্যরত গ্রাম পুলিশের দুই সদস্য দ্রুত লাইফবোট নিয়ে তাদের উদ্ধার করেন। ঘটনাটি সম্প্রতি ঘটলেও এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উদ্ধারকারী গ্রাম পুলিশ সদস্য নুরুল আমিন জানান, সৈকতে জোয়ারের সময় পর্যটকরা প্রায়ই সতর্কবার্তা উপেক্ষা করে গভীর পানিতে নেমে পড়েন। বড় ঢেউয়ের মুখে পড়ে পর্যটকরা ক্লান্ত হয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ঘটনার পর ওই এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান মঞ্চে ফর্টিস এফসির অভিষেক: এএফসি চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড

সীতাকুণ্ডে সাগরে ভেসে যাওয়া চার পর্যটককে বাঁচালেন গ্রাম পুলিশ

আপডেট সময় : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬