ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ওসমানীনগরে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎহীন জনপদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও ঝড়ে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা, কৃষি এবং সড়ক যোগাযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকা বোরো ধান ঘরে তোলার এই সময়ে প্রাকৃতিক দুর্যোগে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১২টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং ১০০টিরও বেশি স্থানে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেছে। বজ্রপাতের ফলে বিকল হয়েছে ১৫টি ট্রান্সফরমার এবং প্রায় ১০০টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে পড়ে লাইনের ওপর পড়ায় গত তিন দিন ধরে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য।

কৃষি অফিসের তথ্যমতে, অতিবৃষ্টিতে প্রায় ৩৮ হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে, যার মধ্যে ৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নিমজ্জিত। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ ও বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ওসমানীনগরে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎহীন জনপদ

আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬