ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

দিরাইয়ে বিয়ের ৫ মাসের মাথায় স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন মাহফুজ (২০) ও মনিকা বেগম (১৮) নামের এক দম্পতি। গত রোববার সকালের দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ ও মনিকা প্রেমের সম্পর্কের জেরে পারিবারিকভাবেই বিয়ে করেছিলেন।

নিহত মাহফুজের বাবা আজিজুর রহমান জানান, ঘটনার দিন কৃষি কাজ শেষে বাড়িতে ফিরে তিনি ছেলে ও পুত্রবধূকে রান্নাঘরে বিষপানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

দিরাইয়ে বিয়ের ৫ মাসের মাথায় স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা

আপডেট সময় : ০৮:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬