সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে পাকিজা মোড় এলাকায় নিয়মিত তল্লাশির সময় চালবোঝাই ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দকৃত চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলমোহর থাকলেও এগুলোর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। সাভার মডেল থানার উপপরিদর্শক মো. নিয়ামত জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে চালের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 
























