ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ইরানে ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠানোর অভিযোগ নাকচ করল চীন

ওমান উপসাগরে মার্কিন বাহিনীর জব্দ করা একটি জাহাজে ইরানের জন্য কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা ‘উপহার’ ছিল না বলে পুনরায় স্পষ্ট করেছে বেইজিং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিযোগের প্রেক্ষিতে চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এর আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি দাবি করেছিলেন, জাহাজটি চীন থেকে ইরানে যাচ্ছিল এবং এতে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক উপাদান ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অনুমান হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জব্দ করা জাহাজটি একটি সাধারণ বিদেশি কনটেইনার জাহাজ। মুখপাত্র আরও বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা মেনে চলায় চীন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

ইরানে ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠানোর অভিযোগ নাকচ করল চীন

আপডেট সময় : ০৮:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬