অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ফিলিস্তিনিদের অন্তত ৫০০ জলপাই গাছ ইসরাইলের সেনারা বুলডোজার দিয়ে উপড়ে ফেলেছে। জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার মাত্র কয়েক মাস আগে এই ঘটনা ঘটল, যা ফিলিস্তিনি কৃষকদের জন্য এক বড় আঘাত।
এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের অন্তত ১ লাখ ২০ হাজার জলপাই গাছ ধ্বংস করেছে। এসব গাছ হয় উপড়ে ফেলা হয়েছে, না হয় বিষ প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে নষ্ট করা হয়েছে। এই আগ্রাসন ফিলিস্তিনিদের জীবিকা ও কৃষিনির্ভর অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল বলে অভিযোগ উঠেছে।
রিপোর্টারের নাম 






















