ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শতবর্ষী সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বিঘ্নিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শতবর্ষী সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে সেতুটির পাটাতন ভেঙে একটি বালুবাহী ড্রাম ট্রাক আটকে যায়, যার ফলে ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহনের চলাচল স্থগিত রাখা হয়। এতে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ব্রিটিশ শাসন আমলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপনের অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর ১২০০ ফুট দীর্ঘ এই সোনাহাট রেলসেতুটি নির্মিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হলেও, দেশ স্বাধীন হওয়ার পর এরশাদ সরকারের আমলে এটি মেরামত করে সড়ক যোগাযোগ সচল করা হয়। নির্মাণকালে সেতুটির আয়ুষ্কাল ১০০ বছর নির্ধারণ করা হলেও, এর মেয়াদোত্তীর্ণ হয়েছে প্রায় ৪০ বছর আগে। সেতুর বিভিন্ন স্থানে পাটাতন ভেঙে যাওয়া এবং ট্যাংক জাম (লোহার পাতি) খুলে যাওয়ার মতো সমস্যা দীর্ঘদিনের। তবুও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছিল।

স্থানীয়রা জানান, নড়বড়ে এই সেতুটি যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এবং সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে সেতুর পাশে ১৩৬ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণাধীন রয়েছে, যার কাজ ৮ বছরেও শেষ হয়নি। দ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসায়ীরা অভিযোগ করেন, পাথর বোঝাই ট্রাক যাওয়ার সময় সেতুটি কেঁপে ওঠে এবং সরু হওয়ায় পাশাপাশি অন্য যানবাহন চলাচলের জায়গা থাকে না, যা প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করে। সড়ক বিভাগ নিয়মিত ভাঙা পাটাতন মেরামত করলেও, এটি একটি স্থায়ী সমাধান নয় বলে তারা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ রোনালদোর, রেকর্ড গড়ে শেষ ষোলোতে পর্তুগাল

শতবর্ষী সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বিঘ্নিত

আপডেট সময় : ০৯:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬