ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় প্রশাসনে নারীর জয়জয়কার: চার উপজেলায় নারী ইউএনও

প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চুয়াডাঙ্গা জেলা। জেলার চারটি উপজেলাতেই এখন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন, যা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলা প্রশাসকসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাহী পদে নারীদের এই একযোগে উপস্থিতি স্থানীয় প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে লুৎফুন নাহার দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সদর, আলমডাঙ্গা এবং দামুড়হুদা উপজেলায় পূর্বে থেকেই নারী ইউএনও কর্মরত ছিলেন। সম্প্রতি জীবননগর উপজেলায়ও একজন নারী কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে জেলার চারটি উপজেলাতেই এখন নারী ইউএনওদের জয়জয়কার। এই সমন্বিত নেতৃত্বে সুশাসন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নারীদের দক্ষতা আরও বেশি দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

সচেতন মহলের মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের এই সফল দায়িত্ব পালন ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং সরকারি প্রশাসনে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, জেলা প্রশাসক ও চার নারী ইউএনওর সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গায় উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং প্রশাসনিক দক্ষতা আরও গতিশীল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ রোনালদোর, রেকর্ড গড়ে শেষ ষোলোতে পর্তুগাল

চুয়াডাঙ্গায় প্রশাসনে নারীর জয়জয়কার: চার উপজেলায় নারী ইউএনও

আপডেট সময় : ০৯:২৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬