ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

খামেনির কফিনে কারবালার প্রতীক: লাল পতাকা স্থাপন

নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। ইরানের মাশহাদ শহরের এই পবিত্র মাজার থেকে পতাকাটি আনা হয়েছে, যেখানে আগামী ৯ জুলাই খামেনির মরদেহ দাফন করা হবে। ইরানে বর্তমানে শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন।

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি এই পতাকার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি জানান, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন। অধ্যাপক হাশেমি আরও বলেন, ‘কারবালার যুদ্ধে ইমাম হোসেনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২ কোটি ৬০ লাখ ডলার দান করলেন টেইলর সুইফট ও ট্রেভিস কেলসি

খামেনির কফিনে কারবালার প্রতীক: লাল পতাকা স্থাপন

আপডেট সময় : ০৯:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬