ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরান-যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে প্রভাব: চীনে কমেছে জ্বালানি তেলের দাম

ইরান-যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের যে অস্থিরতা দেখা গেছে, তার প্রেক্ষাপটে চীন তার অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। এটি দেশটিতে যুদ্ধ শুরুর পর দাম কমানোর প্রথম ঘটনা।

চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি প্রতি দশ কর্মদিবস পর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে থাকে।

এই দাম কমানোর ফলে, ৫০ লিটারের একটি জ্বালানি তেলের ট্যাংক ভর্তি করতে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে। উল্লেখ্য, ইরান-যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং বেশ কয়েকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের উইকেট নিয়ে মুখ খুলতে নারাজ কিউইরা, নজর সিরিজ জয়ে

ইরান-যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে প্রভাব: চীনে কমেছে জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬